আমাদের আজকের আলোচনার বিষয় পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত. পাবনা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।
ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশে অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব কোণ সৃষ্টি করেছে। এটি ২৩°৪৮′ হতে ২৪°৪৭′ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২′ হতে ৮৯°৫০′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তর দিক ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা আর দক্ষিণে পদ্মা নদী একে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। এর পূর্ব প্রান্তদিয়ে যমুনা নদী বয়ে গেছে এবং পশ্চিমে নাটোর জেলা। পাবনার আমিনপুর থানার দক্ষিণ-পূর্ব প্রান্তে এসে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে।

পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত:-
রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব কোণ পদ্মা নদীর পাড়ে অবস্থিতি ঐতিহ্যবাহী পাবনা-জেলা। নানা করনে পাবনা-জেলা বিখ্যাত হলেও দেশের একমাত্র মানসিক হাসপাতালের জন্য এ শহর বেশ জনপ্রিয়। তাছাড়া পাবনা-জেলার বিখ্যাত স্থান গুলোর মধ্যে লালন শাহ্ সেতু (ঈশ্বরদী), হার্ডিঞ্জ ব্রীজ (ঈশ্বরদী), পাবনা মানসিক হাসপাতাল, জোড় বাংলা মন্দির, আজিম চৌধুরীর জমিদার বাড়ী (দুলাই), শাহী মসজিদ (ভাড়ারা), শ্রী শ্রী অনুকৃল চন্দ্র ঠাকুরের আশ্রম (হেমায়েতপুর),

নর্থ বেঙ্গল পেপার মিলস, বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র (ঈশ্বরদী), পাবনা সুগার মিল্স (ঈশ্বরদী), ঈশ্বরদী বিমান বন্দর, কৃষি ফার্ম, নগরবাড়ী/নটাখোলা ঘাট (বেড়া), স্কয়ার ফার্মাসিউটিক্যাল (শহর/বিসিক শিল্প নগরী), পাকশী, কাঞ্চন পার্ক (সুজানগর), খয়রান ব্রীজ (সুজানগর), প্রশান্তি ভুবন বিনোদন পার্ক (জালালপুর), দুবলিয়া মেলা (দুর্গা পুজার সময়), বড়াল ব্রীজ, দীঘিরপিঠা (ফরিদপুর), রাজা রায় বাহাদুরের বাড়ি (ফরিদপুর), বেরুয়ান জামে মসজিদ (আটঘরিয়া) বেশ আকর্ষনীয় দর্শনীয় স্থান। এছাড়া রুপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র বর্তমানে অত্যন্ত বিখ্যাত স্থান গুলোর মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছে।

২ thoughts on “পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত”