পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু ২৫ অক্টোবর

জেলায় আগামী ২৫ অক্টোবর থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  সকল বিভাগে সশরীরে ক্লাশ শুরু হবে। এরআগে ২১ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু ২৫ অক্টোবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু ২৫ অক্টোবর

আজ রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি-বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন্স এন্ড পাবলিকেশনস দপ্তরের উপপরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ অক্টোবর (শনিবার) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৫ অক্টোবর থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি-বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে সশরীরে ক্লাশ শুরু হবে। এর আগে ২১ অক্টোবর শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু ২৫ অক্টোবর

Leave a Comment